Skip to content
Latest stories

Stock news

জিডিডি ইবিসিজিএফ খসড়া প্রসপেক্টাসে বিএসইসির অনুমোদন

গ্রীন ডেল্টা ড্রাগন এনহ্যান্সড ব্লু চিপ গ্রোথ ফান্ড (জিডিডি ইবিসিজিএফ) এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।তথ্যমতে, আজ মঙ্গলবার ২৩ মে, ২০২৩ তারিখে অনুষ্ঠিত বিএসইসির ৮৬৯তম কমিশন বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। ফান্ডটির প্রাথমিক লক্ষ্য মাত্র ৫০ কোটি টাকা।ইউনিট প্রতি ১০ টাকা অভিহিত মূল্য ফান্ডটির দুই স্পন্সর গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ড্রাগন ক্যাপিটাল মার্কেটস লিমিটেড তাতে ৫ কোটি টাকার যোগান দেবে, বাকী ৪৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।উল্লেখ্য, ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে গ্রীন ডেল্টা ড্রাগন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড এবং ট্রাস্টি ও কাস্টোডিয়ানের দায়িত্ব পালন করবে যথাক্রমে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play