জেড’গ্রুপের তিন কোম্পানির সর্বোচ্চ রিটার্ণ
গেলো সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ক্যাটাগরির বিনিয়োগকারীরা খুব একটা সুবিধা করতে পারেনি। আলোচ্য সপ্তাহে জেডের বেশিরভাগ কোম্পানিরই শেয়ারদর কমেছে। এরমধ্যেও সবচেয়ে বেশি বিনিয়োগকারীদের রিটার্ণ দিয়েছে তিন কোম্পানি। যে কারণে সপ্তাহটিতে তিন কোম্পানির বিনিয়োগকারীদের কিছুটা হলেও ভালো সময় কেটেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।‘জেড’ক্যাটাগরির এই তিন কোম্পানির মধ্যে রয়েছে জুট স্পিনার্স, বিডি ওয়েল্ডিং এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড।জানা গেছে, গেলো সপ্তাহ ‘জেড’ক্যাটাগরির এই তিন কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি শেয়ারদর বেড়েছে জুট স্পিনার্স লিমিটেডের। সপ্তাহের শুরুতে কোম্পানিটির শেয়ারদর ছিল ১৬৪ টাকা ১০ পয়সা। সপ্তাহশেষে শেয়ার লেনদেন হয়েছে ২২৭ টাকা ২০ পয়সায়। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৬৩ টাকা ১০ পয়সা বা ৩৮.৩৪ শতাংশ।এদিকে, সপ্তাহের শুরুতে বিডি ওয়েল্ডিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ২৭ টাকা ৬০ পয়সায়। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩০ টাকা ৫০ পয়সায়। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ১০.৫১ শতাংশ।সপ্তাহের শুরুতে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ার লেনদেন হয়েছে ৯ টাকা ৫০ পয়সায়। সপ্তাহশেষে কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১০ টাকা ৪০ পয়সায়। এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৯০ পয়সা বা ৯.৪৭ শতাংশ।