Skip to content
Latest stories

Stock news

জেড ক্যাটাগরির কোম্পানি হল্টেড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার লেনদেনের ১৭ মিনিটের মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৩ কোম্পানির শেয়ারে। এতে কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে। আজ হল্টেড তালিকায় তিন কোম্পানির মধ্যে দুইটিই জেড ক্যাটাগরির।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হচ্ছে- মেঘনা পেট, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ও মেঘনা কনডেন্সড মিল্ক লিমিটেড।সূত্র মতে, আজ বেলা ১০টা ১৭ মিনিট পর্যন্ত মেঘনা পেটের স্ক্রিনে ৩৫ হাজার ৭২৮টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।এদিকে একই সময়ে ট্রাস্ট ইসলামী লাইফের স্ক্রিনে ৪৫ লাখ ১৭ হাজার ৮৯৬টি শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ২৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।একই সময়ে মেঘনা কনডেন্সড মিল্কের স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play