Skip to content
Latest stories

Stock news

ইউনিলিভার কনজ্যুমারের প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।সোমবার (৮ মে) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলোচিত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।মঙ্গলবার (৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য মতে, চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৬.৭২ টাকা। গত বছরের প্রথম প্রান্তিকেও (জানুয়ারি-মার্চ’২২) (ইপিএস) আয় হয়েছিল ১৪.৩৩ টাকা।গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৫৬.৩১ টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play