Stock news
ইসলামী ব্যাংকের পর্ষদ সভা ২৭ এপ্রিল
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির পর্ষদ সভা ২৭ এপ্রিল, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৩ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। একই সভায় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।