Skip to content
Latest stories

Stock news

ইন্দো-বাংলার বোর্ড সভা স্থগিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) স্থগিত করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আজ ৩০ এপ্রিল, ২০২৩ তারিখ বিকাল ৪ টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। আজ কোম্পানিটির পরিচালনা পর্ষদ উক্ত সভা স্থগিত ঘোষণা করেছে। পরবর্তীতে এই সভার নতুন তারিখ ও সময় জানাবে বলে জানিয়েছে এই কোম্পানি।সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত সময়ের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play