Skip to content
Latest stories

Stock news

হাজার কোটি টাকার কাছাকাছি লেনদেন; উত্থানে শেষ সপ্তাহ

পুঁজিবাজার ডেস্কঃ আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে শেষ হয়েছে লেনদেন। বড় ব্যবধানে বেড়েছে টাকার অংকে লেনদেনও। এদিন ডিএসইতে লেনদেন বেড়েছে প্রায় ৩১ শতাংশ। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে।ডিএসই-সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।আজ বৃহস্পতিবার ডিএসইতে ৯৩২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন থেকে যা ২২০ কোটি ৯২ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৭১১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৫ পয়েন্টে।আজ ডিএসইতে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮১টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২৭ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ১২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play