গ্রামীণফোনের অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড বিতরণ সম্পন্ন
দেশের শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর গ্রামীণফোন লিমিটেড (ট্রেডিং কোড: GP) ২০২৬ সালের প্রথমার্ধের জন্য ঘোষিত ১০৫ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের মধ্যে বিতরণ সম্পন্ন করেছে।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঠানো এক ঘোষণায় কোম্পানিটি জানিয়েছে, ৩০ জুন ২০২৬ সমাপ্ত ছয় মাসের আর্থিক হিসাবের ভিত্তিতে ঘোষিত এই অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড যথাযথ শেয়ারহোল্ডারদের কাছে বিতরণ করা হয়েছে।স্টক মার্কেট ডেটাপ্রকাশিত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে দেখা যায়, ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৬২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৫১ পয়সা।অন্যদিকে, চলতি বছরের জানুয়ারি-জুন ছয় মাসে শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৫২ পয়সা। আগের বছরের একই সময়ে এ আয় ছিল ১১ টাকা ২১ পয়সা।চলতি বছরের প্রথম ছয় মাসে শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২২ টাকা ২৭ পয়সা, যা ২০২৫ সালের একই সময়ে ছিল ২৬ টাকা ৯৪ পয়সা।এছাড়া ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪১ টাকা ৫১ পয়সা। এক বছর আগে, অর্থাৎ ২০২৫ সালের ৩০ জুন এ মূল্য ছিল ৪২ টাকা ১৫ পয়সা।