Skip to content
Latest stories

Stock news

গোল্ডেন সনের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন সন লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি একত্রিত (EPS) লোকসান হয়েছে ১৮ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি একত্রিত আয় ছিল ১২ পয়সা।অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি একত্রিত (ইপিএস) লোকসান হয়েছে ৫৬ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি একত্রিত আয় ইপিএস ছিল ৪৬ পয়সা।৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি একত্রিত সম্পদ (এনএভি) হয়েছে ১৯ টাকা ১৮ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play