Skip to content
Latest stories

Stock news

গেইনারে বীমা কোম্পানির আধিপত্য

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকায় আধিপত্য বিস্তার করছে বীমা কোম্পানি। আজ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে ৮টি বীমা কোম্পানি। এদিন টপটেন গেইনার তালিকার শীর্ষে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার শেয়ারটির দর ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৫১ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১ হাজার ৮৯১ বারে ২২ লাখ ৮০ হাজার ৩৭২টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ কোটি ২৯ লাখ টাকা।তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৯ টাকা ১০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ১০০ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।তালিকার তৃতীয় স্থানে রয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। আজ শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ৭০ পয়সা বা ৯.৯১ শতাংশ।গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play