Skip to content
Latest stories

Stock news

ফ্লোর প্রাইস ভেঙ্গেই টপ টেনে

আগেরদিনও (২৫ এপ্রিল) শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি শাইনপুকুর সিরামিক লিমিটেড ফ্লোর প্রাইসে লেনেদেন হয়েছে। তবে এদিন ফ্লোর প্রাইসে থেকেও বিশাল লেনদেনের রেকর্ড করেছে কোম্পানিটি।আজ বুধবার (২৬ এপ্রিল) ফ্লোর প্রাইস ভেঙ্গেই লেনদেনের শীর্ষ ‘টপ টেন’ তালিকায় উঠে এসেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ কোম্পানিটির শেয়ার লেনদেন হযেছে ৪৭ লাখ ৫৪ হাজার ৮৭০টি শেয়ার। যার বাজার মূল্য ছিল ২১ কোটি ৩১ লাখ ৫১ হাজার টাকা। এর মাধ্যমে শেয়ারটি ডিএসইর টপ টেনের নবম স্থানে স্থান করে নিয়েছে। আজ দাম বৃদ্ধির শীর্ষ তালিকায়ও কোম্পানিটি স্থান করে নিয়েছে। দাম বৃদ্ধির তালিকায় এর অবস্থান ছিল ৬ষ্ঠ নম্বরে।এর আগে চলতি মাসের মাঝামাঝি পর্যন্ত শাইনপুকুর সিরামিকের শেয়ার ফ্লোর প্রাইসের অনেক ওপরে লেনদেন হয়েছে। কিন্তু ১৩ এপ্রিলের পর হঠাৎ করে শেয়ারটি ফ্লোর প্রাইসে অবস্থান নেয়। এরপর থেকে শেয়ারটি লেনদেন তালিকার শীর্ষ কোম্পানির পদবীও হরিয়ে ফেলে।এরপর থেকেই কোম্পানির লেনদেন লাখে উঠতে পারেনি। যেখানে এর আগে কোম্পানিটির শেয়ার প্রায়ই কোটির কাছাকাছি ছুঁয়ে লেনদেন হয়েছে। দীর্ঘদিন পর গতকাল ফ্লোর প্রাইসেই কোম্পানিটির বিশাল লেনদেন হয়েছে। আজ কোম্পানিটির শেয়ার ফ্লোর প্রাইস ভেঙ্গে ২ টাকা বা ৪.৬৫ শতাংশ বেড়ে ৪৫ টাকায় লেনদেন হয়েছে।সর্বশেষ অর্থবছরে ‘বি’ ক্যাটাগরির কোম্পানিটি বিনিয়োগকারীদের ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ওই বছর কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ৩৯ পয়সা।চলতি অর্থবছরের দুই প্রান্তিকে (জুলাই-ডিসেম্বর’২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ২৫ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১০ পয়সা। এতে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকে ঊর্ধ্বমুখী মুনাফায় রয়েছে কোম্পানিটি।আগামী ২৯ এপ্রিল কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করার জন্য বোর্ড সভা আহ্বান করা হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play