Skip to content
Latest stories

Stock news

ফের ফ্লোরে দুই কোম্পানির শেয়ার

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই খাতের দুই কোম্পানির শেয়ার আবারও ফ্লোর প্রাইসে ফিরে এসেছে। কোম্পানি দুটির শেয়ার গতকাল ফ্লোর প্রাইস অতিক্রম করে লেনদেন হতে দেখা গেছে। এতে করে কোম্পানি দুটির বিনিয়োগকারদের মাঝে কিছুটা আশা তৈরী হয়েছিল। দীর্ঘদিন ফ্লোরে আটকে থাকার জ্বালা থেকে অবসান হচ্ছে এমনটাই ভেবেছিল বিনিয়োগকারীরা। কিন্তু আবারও ফ্লোরে প্রাইসে শেয়ারগুলো ফিরে আসায় বিনিয়োগকারীদের মাঝে হতাো তৈরী হয়েছে।ফ্লোর প্রাইসে ফেরা এই দুই কোম্পানির মধ্যে রয়েছে ক্রাউন সিমেন্ট এবং জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য বিশ্লেষণ করে এমন তথ্য জানা গেছে।গতকাল ক্রাউন সিমেন্টের শেয়ারদর ফ্লোর প্রাইস অতিক্রিম করে ৭৬ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। কিন্তু আজ আবারও শেয়ারদর কমে ফ্লোর প্রাইসে নেমে এসেছে কোম্পানিটির শেয়ারদর। সর্বশেষ কোম্পানটির শেয়ার ফ্লোর প্রাইসে ৭৪ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।গতকাল জেনারেশন নেক্সটের শেয়ারদর ফ্লোর প্রাইস অতিক্রিম করে ৬ টাকা ১০ পয়সায় লেনদেন হয়েছে। কিন্তু আজ আবারও শেয়ারদর কমে ফ্লোর প্রাইসে নেমে এসেছে কোম্পানিটির শেয়ারদর। সর্বশেষ কোম্পানটির শেয়ার ফ্লোর প্রাইসে ৬ টাকায় লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play