ফার্মা-গার্মেন্টসসহ শিল্পখাতে নতুন দিকনির্দেশনা, গুরুত্ব পাচ্ছে আইপিআর
স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে উত্তরণের পর আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে শক্তিশালী বুদ্ধিবৃত্তিক সম্পদ বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস (আইপিআর) ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।অর্থনীতি বই পড়ুনতিনি বলেছেন, বাংলাদেশের সম্ভাবনাময় শিল্পখাতগুলোকে শুধু উৎপাদনের পরিমাণ বাড়ানোর ওপর নির্ভর করলে চলবে না। ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে হলে উদ্ভাবন, ব্র্যান্ডিং, প্রযুক্তি হস্তান্তর এবং পণ্যে মূল্য সংযোজনের দিকে আরও বেশি গুরুত্ব দিতে হবে। এ জন্য বুদ্ধিবৃত্তিক সম্পদের কার্যকর সুরক্ষা ও প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন।সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলে ডিসিসিআই অডিটোরিয়ামে আয়োজিত ‘ইন্ডাস্ট্রিয়াল শিফট ইন দ্য পোস্ট-এলডিসি ইরা: স্ট্র্যাটেজিস ফর আইপিআর ইস্যুজ অব কি ইন্ডাস্ট্রিজ’ শীর্ষক ফোকাস গ্রুপ ডিসকাশনে তিনি এসব কথা বলেন।ডিজিটাল ম্যাপ দেখুন‘সাপোর্ট টু সাসটেইনেবল গ্র্যাজুয়েশন প্রজেক্ট’ (এসএসজিপি), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।