Skip to content
Latest stories

Stock news

এ্যাপেক্স ফুডসের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এ্যাপেক্স ফুডস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির ইপিএস বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।তথ্য অনুযায়ী, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৭১ পয়সা। গত বছর একই সময়ে ইপিএস হয়েছিল ১ টাকা ৪০ পয়সা।এদিকে হিসাববছরের তিন প্রান্তিক তথা ৯ মাসে ( জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির ইপিএস হয়েছে ৭ টাকা ২৯ পয়সা। গত বছরের একই সময়ে শেয়ার প্রতি ২ টাকা ৫০ পয়সা আয় হয়েছিল।গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১২৬ টাকা ২০ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play