Skip to content
Latest stories

Stock news

এসএস স্টিলের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসএস স্টিলস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।আজ রবিবার (৩০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।LankaBangla securites single pageকোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি ০০৯ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে সমন্বিত শেয়ার প্রতি ৬৩ পয়সা আয় হয়েছিল।অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ০২৭ পয়সা। গতবছর একই সময়ে ২ টাকা সমন্বিত আয় হয়েছিল।গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৮০ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play