Stock news
এএফসি এগ্রোর পর্ষদ সভা ২৫ মে
শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে।সোমবার (২২ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।সূত্রে জানায়, কোম্পানিটির পর্ষদ সভা ২৫ মে, বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে।সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২৩ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।