Stock news
দুর্বল নজরদারি ও আস্থার সংকটে ডিভিডেন্ড মৌসুমেও বাজারে মন্দা
শেয়ারবাজারে তালিকাভুক্ত জুন ক্লোজিংয়ের প্রায় তিন শতাধিক কোম্পানির ডিভিডেন্ড ঘোষণার মৌসুম চলছে। ইতিমধ্যে বেশ কয়েকটি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে। তবে এসব ঘোষণার ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে না বাজারে। চলতি সপ্তাহেও প্রায় ২০০টি কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা করার কথা রয়েছে। এরপরও বাজারের ধারাবাহিক পতন থামছে না। বাজারসংশ্লিষ্টদের মতে, নিয়ন্ত্রক সংস্থার যথাযথ নজরদারি ও কার্যকর উদ্যোগের অভাব বাজারের এই পরিস্থিতির অন্যতম কারণ।বাজার গবেষণা রিপোর্ট
তাদের মতে, বর্তমান কমিশন দায়িত্ব গ্রহণের পর শেয়ারবাজারের উন্নয়ন এবং সংস্কারে বেশ কিছু পদক্ষেপ ও উদ্যোগ নিয়েছে, যা বাজারের জন্য ইতিবাচক। তবে বর্তমানে বাজারে যে অস্থিরতা চলছে, তা কাটিয়ে উঠতে কার্যকর কোনো উদ্যোগ তেমন দৃশ্যমান নয়। এতে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বাড়ছে। একই সঙ্গে ধারাবাহিক দরপতন বাজারের প্রতি তাদের আস্থার সংকট আরও গভীর করছে।
বাজারসংশ্লিষ্টরা মনে করেন, ভবিষ্যতে বাজারের পরিস্থিতি কী হবে, তা নিয়ে উদ্বিগ্ন থাকার পাশাপাশি বর্তমান অস্থিরতা দূর করতেই এখন কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় বিনিয়োগকারীরা বাজারের প্রতি আস্থা হারাতে পারেন। পরিস্থিতি দীর্ঘায়িত হলে নিয়ন্ত্রক সংস্থার বিরুদ্ধে বর্তমান কমিশনের প্রতি ক্ষোভ থেকে বিনিয়োগকারীরা কঠোর কর্মসূচি দিতে পারেন। তাই বাজারের অস্থিরতা দূর করতে নিয়ন্ত্রক সংস্থার যথাযথ ও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন তারা।