Skip to content
Latest stories

Stock news

২৫ অক্টোবর দর বৃদ্ধির শীর্ষ ১০ শেয়ার

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৫ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর বেড়েছে বিএনআই পিএলসির।স্টক মার্কেট প্রশিক্ষণ এদিন কোম্পানিটির দর আগের দিনের তুলনায় ১৪ টাকা ৩০ পয়সা বা ৯.২৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬৮ টাকা ৩০ পয়সায়। যার ফলে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান করে নিয়েছে কোম্পানিটির শেয়ার। দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ক্যাপিটেক মিবিবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর বেড়েছে আগের দিনের তুলনায় ১ টাকা ৩০ পয়সা বা ৮.৬৭ শতাংশ, দাঁড়িয়েছে ১৬ টাকা ৩০ পয়সায়। আর ২০ পয়সা বা ৮.০০ শতাংশ দর বৃদ্ধি হওয়ায় শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, দিনশেষে যার দর দাঁড়ায় ২ টাকা ৭০ পয়সায়। এছাড়া, আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লিব্রা ইনফিউশনস ৭.৪৯ শতাংশ, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস ৬.২৫ শতাংশ, ইসলামিক ফাইন্যান্স ৫.৯৪ শতাংশ, প্রিমিয়ার লিজিং ৫.৮৮ শতাংশ, মিডল্যান্ড ব্যাংক ৫.৪২ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৫.৩০ শতাংশ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ৪.৮৮ শতাংশ দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play