Skip to content
Latest stories

Stock news

দুলামিয়া কটনের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দুলামিয়া কটন স্পিনিং মিলস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।তথ্যমতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি’২৩-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি (EPS) লোকসান হয়েছে ১৯ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০৮ পয়সা।অপরদিকে, ৯ মাসে (জুলাই,২২-মার্চ,২৩) কোম্পানিটির শেয়ার প্রতি (ইপিএস) লোকসান হয়েছে ৫৬ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি ইপিএস লোকসান ছিল ৬৫ পয়সা।৩১ মার্চ, ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৩৯ টাকা ০৭ পয়সা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play