Skip to content
Latest stories

Stock news

দুই কোম্পানি তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো- ইবনে সিনা এবং বিডি ল্যাম্পস।কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি অর্থবছরের (২০২২-২০২৩) তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ইবনে সিনার শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২ টাকা ৯৯ পয়সা। আগের অর্থবছরের (২০২১-২০২২) একই সময় তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইপিএস হয়েছিল ২ টাকা ৭৬ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ৯০ টাকা ৮২ পয়সা।তৃতীয় প্রান্তিকে বিডি ল্যাম্পসের শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ২১ পয়সা। আগের অর্থবছরের একই সময় তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ১ টাকা ৫৩ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ৮১ দশমিক ২৫ টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play