Skip to content
Latest stories

Stock news

দরপতনে বিপর্যস্ত শেয়ারবাজার, সরকারের কাছে ইতিবাচক সিদ্ধান্তের প্রত্যাশা

বিগত সরকারের আমলে সৃষ্ট শেয়ারবাজারের দুরবস্থা কাটিয়ে বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর বাজারে ঘুরে দাঁড়ানোর লক্ষণ দেখা দিয়েছিল। ধারাবাহিক উত্থানে প্রধান সূচক ৬ হাজার পয়েন্টের কাছাকাছি পৌঁছেছিল। বাজারকে আরও স্থিতিশীল ও শক্তিশালী করার প্রত্যাশায় নিয়ন্ত্রক সংস্থার কমিশন পরিবর্তন করে নতুন কমিশন গঠন করা হয়। কিন্তু সেই উদ্যোগের প্রত্যাশিত ফল পাওয়া যায়নি। বরং বাজার পরিস্থিতির উন্নতির পরিবর্তে সূচক আবারও নিম্নমুখী ধারায় রয়েছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে সূচক ৫ হাজার পয়েন্টের নিচে নেমে যেতে পারে বলে আশঙ্কা করছেন বাজারসংশ্লিষ্টরা।শেয়ার বাজার গাইড তাঁদের মতে, শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। এ অবস্থা চলতে থাকলে খুব শিগগিরই প্রধান সূচক ৫ হাজার পয়েন্টের নিচে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে সাফল্য দেখিয়েছেন। দেশের অর্থনীতির ভিত্তি শক্তিশালী করতেও তিনি সর্বাত্মক চেষ্টা করছেন। শেয়ারবাজারের প্রতিও তাঁর আন্তরিকতা থেকে কমিশন পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছিল বলে মনে করছেন বাজারসংশ্লিষ্টরা। তবে যে লক্ষ্য সামনে রেখে নতুন কমিশন গঠন করা হয়েছিল, তা অর্জিত হয়নি। এতে বর্তমান কমিশন বিতর্কের মুখে পড়েছে। ধারাবাহিক দরপতনের প্রতিবাদে বিনিয়োগকারীরা ইতিমধ্যে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। বাজারের অস্থিরতার জন্য তাঁরা বর্তমান কমিশনকেই দায়ী করছেন। বাজারসংশ্লিষ্টদের মতে, সরকারের প্রত্যাশা ছিল শেয়ারবাজার আরও উন্নত, স্থিতিশীল ও শক্তিশালী হবে। কিন্তু বর্তমান কমিশন সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। দিন যত যাচ্ছে, বাজার পরিস্থিতি ততই খারাপ হচ্ছে। ফলে বাজার নিয়ন্ত্রণে কার্যকর তদারকি ও পদক্ষেপ রয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play