Stock news
২৬ অক্টোবর ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে মোট প্রায় ২৯ কোটি ৪২ লাখ টাকার লেনদেন সম্পন্ন হয়েছে, যেখানে মোট ৪৩টি লেনদেনে ৫৬ লাখ ৭২ হাজার ৮১টি শেয়ার হাতবদল হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের, যার পরিমাণ ১১ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা।
লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে পূবালী ব্যাংক, যার লেনদেনের পরিমাণ ৪ কোটি ২ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল মিলস্, যার ৩ কোটি ৮২ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি ৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, ওরিয়ন ফার্মা ৭০ লাখ ২৮ হাজার টাকা।