Stock news
২৬ অক্টোবর দর পতনের শীর্ষ ১০ শেয়ার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৬ অক্টোবর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের।স্টক মার্কেট প্রশিক্ষণ
এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ১০ পয়সা বা ৫.৮৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকা ৬০ পয়সায়। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে এই কোম্পানির শেয়ার।
দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডের দর কমেছে আগের দিনের তুলনায় ৫০ পয়সা বা ৫.৮১ শতাংশ, দাঁড়িয়েছে ৮ টাকা ১০ পয়সায়।
আর ২০ পয়সা বা ৫.৭১ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, দিনশেষে যার দর দাঁড়ায় ৩ টাকা ৩০ পয়সায়।
এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইন্ট্রাকো রিফুয়েলিং ৫.৫১ শতাংশ, মালেক স্পিনিং মিলস ৫.৪৯ শতাংশ, আনলিমা ইয়ার্ন ডাইং ৫.৪১ শতাংশ, ফার ইস্ট লাইফ ইন্স্যুরেন্স ৫.৩৬ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস ৪.৯২ শতাংশ, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ ৪.৮৮ শতাংশ ও সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি ৪.৭৭ শতাংশ কমেছে।