Skip to content
Latest stories

Stock news

দর পতনের শীর্ষে ন্যাশনাল টি

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫৯ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ বারে ৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ হাজার টাকা।তালিকায় দ্বিতীয় স্থানে জিবিবি পাওয়ারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫৭০ বারে ৮ লাখ ৭৫ হাজার ৮৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩৬ লাখ টাকা।তালিকায় তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ২ দশমিক ২০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯২৮ বারে ১৬ লাখ ৬৬ হাজার ২৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ২৭ লাখ টাকা।তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- বাংলাদেশ ওয়েলডিংয়ের ২.১৫, এমজেএল বাংলাদেশ পিএলসির ২.০৩ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ১.৯৭ শতাংশ, এক্সিম ব্যাংকের ১.৮৮ শতাংশ, সোনালী আঁশের ১.৮৩ শতাংশ, শামপুর সুগার মিলসের ১.৭৯ শতাংশ এবং ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ১.৭২ শতাংশ শেয়ারদর কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play