Skip to content
Latest stories

Stock news

দর পতনের শীর্ষে ইস্টার্ন ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, আজ (৭ মে) কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১১ দশমিক ১৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫২ বারে ৩১ হাজার ৫৭২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯ লাখ টাকা।তালিকায় দ্বিতীয় স্থানে সি পার্ল হোটেলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৬৬৯ বারে ১৩ লাখ ৬৫ হাজার ৪৯৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩২ কোটি ৩৬ লাখ টাকা।তালিকায় তৃতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ২০২ বারে ৫ লাখ ৬৮ হাজার ৬৫৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৮৭ লাখ টাকা।তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, রহিমা ফুড, আমরা নেটওয়ার্কস, মনোস্পুল পেপার, প্রিমিয়ার লাইফ ইন্স্যুরেন্স এবং ইউনিক হোটেল।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play