Skip to content
Latest stories

Stock news

দর হারানোর শীর্ষে মিরাকল ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৪টির বা ২৮.৮১ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩.১০ টাকা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৩০.৯০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২.২০ টাকা বা ৬.৬৫ শতাংশ কমেছে। এর মাধ্যমে মিরাকল ইন্ডাস্ট্রিজের টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সি পার্ল বিচের ৬.৫২ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৬.৪১ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৬.১৬ শতাংশ, ফার কেমিক্যালের ৫.৯৮ শতাংশ, জেমিনি সি ফুডের ৫.২০ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.০৯ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৪.৭৬ শতাংশ, এপেক্স ফুডসের ৪.৭৪ শতাংশ এবং অগ্নি সিস্টেমসের ৪.০৩ শতাংশ শেয়ার দর কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play