Skip to content
Latest stories

Stock news

দর হারানোর শীর্ষে বিডি ওয়েল্ডিং

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৩টির বা ৭.২৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে বিডি ওয়েল্ডিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ৩১.৩০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৯.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.৫০ টাকা বা ৪.৭৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে বিডি ওয়েল্ডিং ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সী পার্লের ৪.৬৪ শতাংশ, ইজেনারেশনের ৪.৫৮ শতাংশ, জুট স্পিনার্সের ২.৮৮ শতাংশ, মুন্নু সিরামিকের ২.৭২ শতাংশ, শমরিতা হসপিটালের ২.৬৩ শতাংশ, নাভানা ফার্মার ২.৬১ শতাংশ, ইস্টার্ন কেবলসের ১.৬০ শতাংশ, আমরা টেকনোলজিসের ১.৪৫ শতাংশ এবং আমরা নেটওয়ার্কের শেয়ার দর ১.২৮ শতাংশ কমেছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play