Skip to content
Latest stories

Stock news

দর বৃদ্ধির শীর্ষে ট্রাস্ট ইসলামী লাইফ

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৪ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৪টির বা ১৫.৭৪ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ট্রাস্ট ইসলামী লাইফের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে ট্রাস্ট ইসলামী লাইফের শেয়ারের ক্লোজিং দর ছিল ১১.০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ১২.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১.১০ টাকা বা ১০.০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ট্রাস্ট ইসলামী লাইফ ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- তমিজউদ্দিন টেক্সটাইলের ৯.৭৫ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৯.৫২ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৯.৫০ শতাংশ, ইস্টার্ন ক্যাবলসের ৮.৭৪ শতাংশ, পেপার প্রসেসিং ৮.৫৪ শতাংশ, ওয়াইমেক্স ইলেকট্রোডের ৮.২১ শতাংশ, কর্নফুলী ইন্স্যুরেন্সের ৫.৬১ শতাংশ, রুপালী লাইফ ইন্সুরেন্সের ৫.২৬ শতাংশ এবং মনোস্পুল পেপারের ৫.১৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play