Skip to content
Latest stories

Stock news

দর বৃদ্ধির শীর্ষে মনোস্পুল পেপার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৪টির বা ৯.৭৪ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে মনোস্পুল পেপারের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবস মনোস্পুল পেপারের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪১.৭০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২৬২.১০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২০.৪০ টাকা বা ৮.৪৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে মনোস্পুল পেপার ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ৭.৫০ শতাংশ, জেমিনি সি ফুডের ৭.২৫ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ৬.৮২ শতাংশ, মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারিজের ৫.৯৩ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৪.৯৯ শতাংশ, কোহিনূর কেমিক্যাল কোম্পানির ৪.৬৯ শতাংশ, বীকন ফার্মাসিউটিক্যালসের ৪.৬৫ শতাংশ, ন্যাশনাল হাউসিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টসের ৪.৩০ শতাংশ ও তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ৪.০২ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play