Skip to content
Latest stories

Stock news

দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন কেবলস

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৭টির বা ২৪.৬৫ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে ইস্টার্ন কেবলসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে ইস্টার্ন কেবলসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮৭.০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ২০৫.৭০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ১৮.৭০ টাকা বা ১০.০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে ইস্টার্ন কেবলসের ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- মিডল্যান্ড ব্যাংকের ১০.০ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ৯.৮৫ শতাংশ, ইনটেক লিমিটেডের ৮.৮১ শতাংশ, সি পার্ল বিচের ৮.৭১ শতাংশ, আরামিট সিমেন্টের ৮.২৩ শতাংশ, এডিএন টেলিকমের ৬.৯২ শতাংশ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজের ৬.২১ শতাংশ, জিবিবি পাওয়ার ৫.৮৪ শতাংশ এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৫.৭৮ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play