Skip to content
Latest stories

Stock news

দর বৃদ্ধির শীর্ষে হাইডেলবার্গ সিমেন্ট

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৩০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৪৪টির বা ১২.৮৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, আগের কার্যদিবসে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪৭.৮০ টাকা। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর দাঁড়িয়েছে ৩০৩.৮০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৫৬.০ টাকা বা ২২.৬০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে হাইডেলবার্গ সিমেন্ট ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- ক্রাউন সিমেন্টের ৬.৪৫ শতাংশ, হাক্কানী পাল্বের ৫.৯৬ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৫.৩৩ শতাংশ, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের ৫.২৬ শতাংশ, রহিমা ফুড ৪.৭৬ শতাংশ, ইসলামি কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ৪.৬৮ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ৪.৪২ শতাংশ, যমুনা ব্যাংকের ৪.২৩ শতাংশ এবং ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৪.০৪ শতাংশ শেয়ার দর বেড়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play