Skip to content
Latest stories

Stock news

দর বৃদ্ধির শীর্ষে হাইডেলবার্গ সিমেন্ট

সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (২৪ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৮৭টির শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে হাইডেলবার্গ সিমেন্টের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র মতে, আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দর ১৭ টাকা ০৯ পয়সা বা ৯.৯৯ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে হাইডেলবার্গ সিমেন্টে ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- স্টাইলক্রাফট ৯.৯৪ শতাংশ, খান ব্রাদার্স ৯.৮০ শতাংশ, ন্যাশনাল ফিড মিল ৮.৯৮ শতাংশ, ওরিয়ন ফিউশন ৮.৭৪ শতাংশ, এপেক্স ফুডস ৮.৭৪ শতাংশ, সোনালী আঁশ ৮.৬৭ শতাংশ, আমরা টেকনোলজিস ৮.১৫ শতাংশ এবং বিডি অটোকারসের শেয়ারদর বেড়েছে ৭.৬৩ শতাংশ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play