Skip to content
Latest stories

Stock news

দর বৃদ্ধির কারন জানে না সোনালী আঁশ

সোনালী আঁশের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে। রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।ডিএসইতে গত ১৮ এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ছিল ৪৫৩ টাকা ৩০ পয়সা। ৩ মে বা গত বুধবার কোম্পানিটির শেয়ার দর হয়েছে ৫৩০ টাকা ৪০ পয়সা। এই সময়ের ব্যবধানে শেয়ার দর বেড়েছে ৭৭ টাকা ১০ পয়সা। এই ধরনের শেয়ার দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play