Skip to content
Latest stories

Stock news

ডিভিডেন্ড মৌসুমেও দরপতনের চাপ, বিএসইসি কমিশন পরিবর্তনের দাবি

পুঁজিবাজারে জুন মাসে হিসাব বছর শেষ হওয়া তিন শতাধিক কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা প্রায় সম্পন্ন হয়েছে। এখন হাতেগোনা কয়েকটি কোম্পানির লভ্যাংশ ঘোষণার অপেক্ষা রয়েছে। তবে অপেক্ষমাণ কোম্পানিগুলোর অধিকাংশই ভালো মৌলভিত্তির নয়। অন্যদিকে, ভালো মৌলভিত্তির কোম্পানিগুলো ইতোমধ্যে ডিভিডেন্ড ঘোষণা করেছে এবং ঘোষিত লভ্যাংশের পরিমাণও সন্তোষজনক ছিল। এরপরও বাজারে স্থিতিশীলতা ফেরেনি। বরং ধারাবাহিক দরপতনে ক্রমেই তলানির দিকে যাচ্ছে শেয়ারবাজার। ডিভিডেন্ড ঘোষণার মৌসুমে বাজারে ইতিবাচক পরিস্থিতি তৈরি হওয়ার প্রত্যাশা থাকলেও বাস্তবে দেখা যাচ্ছে উল্টো চিত্র। এমন পরিস্থিতিতে বাজার স্থিতিশীল না হলে আর কবে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরবে, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বাজারসংশ্লিষ্ট ব্যক্তি ও বিনিয়োগকারীদের মধ্যে। বাজারসংশ্লিষ্টদের মতে, ডিভিডেন্ড মৌসুমেও শেয়ারবাজার স্থিতিশীল হওয়ার পরিবর্তে কেন অস্থিতিশীল হয়ে উঠছে, তার প্রকৃত কারণ অনুসন্ধান করা জরুরি। কারা বাজারকে অস্থিতিশীল করে নিজেদের স্বার্থ হাসিল করছে, তা চিহ্নিত করে তাদের বিরুদ্ধে যথাযথ ও কার্যকর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।শেয়ার বাজার বিশ্লেষণ তাদের মতে, যেকোনো দেশের অর্থনীতিতে শেয়ারবাজার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমান সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে এবং অনেক ক্ষেত্রেই সফলতা অর্জন করছে। একসময় শূন্যের কোঠায় নেমে আসা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে প্রায় ৩৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। পাশাপাশি প্রতি মাসেই ধারাবাহিকভাবে রেমিট্যান্স প্রবাহ বাড়ছে। অর্থনীতির প্রায় প্রতিটি ক্ষেত্রেই সরকারের সাফল্য দৃশ্যমান হলেও এর ব্যতিক্রম কেবল শেয়ারবাজার। অথচ অর্থনীতির অন্যান্য খাতের পাশাপাশি শেয়ারবাজারেও সবচেয়ে বেশি উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করা প্রয়োজন। কিন্তু দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের ভূমিকা এবং যথাযথ পরিকল্পনার অভাবেই বাজারে স্থিতিশীলতা আসছে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, বর্তমানে দায়িত্বে থাকা ব্যক্তিরা শেয়ারবাজার যথাযথভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না। নিয়ন্ত্রক সংস্থার কার্যকর তদারকি ও সঠিক পদক্ষেপ থাকলে বাজারের এমন নাজুক পরিস্থিতি তৈরি হওয়ার কথা নয়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play