ডিইপিজেডে জমি কিনছে ডাচ-বাংলা ব্যাংক

Date: 2026-08-27 06:00:03
ডিইপিজেডে জমি কিনছে ডাচ-বাংলা ব্যাংক
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক পিএলসি ডিইপিজেড ডেটা সেন্টার প্রকল্পের কার্যক্রম পরিচালনা ও ভবিষ্যৎ সম্প্রসারণের লক্ষ্যে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, গত ২৫ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের ৩১১তম সভায় জমি কেনার এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার সাভার থানার বৈপাইল মৌজায় ১৬ দশমিক ৬০ ডেসিমাল জমি অধিগ্রহণ করবে ব্যাংকটি।জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে মোট ৩ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। এর সঙ্গে সরকারি নিবন্ধন ফি এবং জমি ক্রয়সংক্রান্ত অন্যান্য প্রাসঙ্গিক ব্যয়ও যুক্ত হবে।ডাচ-বাংলা ব্যাংক জানিয়েছে, বর্তমানে চলমান ডিইপিজেড ডেটা সেন্টার প্রকল্পের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার পাশাপাশি ভবিষ্যতে প্রকল্পটির পরিধি বাড়ানোর পরিকল্পনার অংশ হিসেবে এ জমি কেনা হচ্ছে।তবে জমি ক্রয়ের এ সিদ্ধান্ত বাস্তবায়নের আগে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।

Share this news