Skip to content
Latest stories

Stock news

ডিএসইতে মূলধন বাড়লেও সিএসইতে কমেছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস থেকে এদিন বেড়েছে লেনদেন পরিমান। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান বেশি হয়েছে। একদিনের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৭০০ কোটি টাকা। সূচক ও লেনদেন উত্থানের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (ডিএসই)। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান বেশি হয়েছে। একদিনের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১ হাজার ২০৫ কোটি টাকা।স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, মঙ্গলবার ডিএসইতে ৭৪৪ কোটি ২৯ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৬৫৩ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার। এদিন (মঙ্গলবার) বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬৯ হাজার ৭৮৩ কোটি টাকা। আগেরদিন সোমবার মূলধন হয়েছিল ৭ লাখ ৬৫ হাজার ৮৬ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৪ হাজার ৭০০ কোটি টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৬টি এবং কমেছে ৬৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৮৫টির।এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৭ দশমিক ২০ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৫৩ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ২ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৯৩ দশমিক ৩৬ পয়েন্টে এবং ১ হাজার ৩৬৮ দশমিক ৫১ পয়েন্টে।অপরদিকে সিএসইতে মঙ্গলবার লেনদেন হয়েছে ১৯ কোটি ৮৪ টাকা শেয়ার। আগেরদিন সোমবার ৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন (মঙ্গলবার) বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৪৮ হাজার ৮৬৭ কোটি টাকা। আগেরদিন সোমবার মূলধন হয়েছিল ৭ লাখ ৫০ হাজার ৭২ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন কমেছে ১ হাজার ২০৫ কোটি টাকা। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৯টি, কমেছে ৪১টি এবং পরিবর্তন হয়নি ৮৭টির।এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪৫ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৮১ দশমিক ৪৬ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৬৭ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৯ দশমিক ৯০ পয়েন্ট, সিএসসিএক্স ২৬ দশমিক ৩১ পয়েন্ট এবং সিএসআই সূচক ৪ দশমিক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৫ দশমিক ৩০ পয়েন্টে, ১৩ হাজার ৪৫৬ দশমিক ১০ পয়েন্টে, ১১ হাজার ৬৩ দশমিক ৮৫ পয়েন্টে এবং ১ হাজার ১৬৭ দশমিক ৮১ পয়েন্টে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play