Skip to content
Latest stories

Stock news

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস থেকে এদিন লেনদেন পরিমান বেড়েছে। লেনদেন বেড়ে এদিন আটশ কোটি টাকার ঘরের কাছাকাছিতে চলে এসেছে। এই স্টকে কোম্পানিগুলোর শেয়ার দর পতনের তুলনায় উত্থান বেশি হয়েছে।অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস থেকে এদিন লেনদেন পরিমান কমেছে। এই স্টকে কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের তুলনায় পতন বেশি হয়েছে।স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৭৯৮ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন বুধবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭২১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬ দশমিক ৬৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭২ দশমিক ৪২ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪ দশমিক শূন্য ৫ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ১ দশমিক ৫৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৯৪ দশমিক ৩৫ পয়েন্টে এবং ১ হাজার ৩৭১ দশমিক ৯৯ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮৪টি এবং কমেছে ৭৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৯৭টির।অপরদিকে সিএসইতে বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১১ কোটি ৮৩ লাখ টাকা শেয়ার। আগেরদিন বুধবার ২২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৯০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫০টি, কমেছে ৫৭টি এবং পরিবর্তন হয়নি ৮৩টির।এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১২ দশমিক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৯০ দশমিক ১৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক দশমিক ৪৪ পয়েন্ট, সিএসই-৩০ সূচক দশমিক ২৪ পয়েন্ট, সিএসসিএক্স ৭ দশমিক ৬০ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৮ দশমিক ৫৬ পয়েন্টে, ১৩ হাজার ৪৬১ দশমিক ৪৭ পয়েন্টে, ১১ হাজার ৭৩ দশমিক ৬৮ পয়েন্টে এবং ১ হাজার ১৭১ দশমিক ১৬ পয়েন্টে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play