Skip to content
Latest stories

Stock news

ডিএসইতে লেনদেন ৭৯৮কোটি ৫৬ লাখ টাকা

বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন লেনদেন বেড়েছে। আর অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৭১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৯৪ পয়েন্টে।দিনভর লেনদেন হওয়া ৩৫৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪ টির, দর কমেছে ৭৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯৭ টির।ডিএসইতে ৭৯৮কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৭৬ কোটি ৭৮ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৭২১ কোটি ৭৮ লাখ টাকার।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৯০ পয়েন্টে।সিএসইতে ১৯০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫০ টির দর বেড়েছে, কমেছে ৫৭টির এবং ৮৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play