Skip to content
Latest stories

Stock news

ডিএসইএক্স কমেছে ৯ পয়েন্ট আর লেনদেন কমেছে ৩৩০ কোটি টাকা

: সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একইসাথে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমানও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৫২৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪২৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৫৬ পয়েন্টে।সোমবার ডিএসইতে ১ হাজার ৩৬০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর রবিবার ডিএসইতে ১ হাজার ৬৯১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এ হিসেবে সোমবার আগের দিন থেকে ৩৩০ কোটি ৮২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে ৩৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৯টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সোমবার সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৬১ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২৭ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play