Skip to content
Latest stories

Stock news

ডিএসইএক্স কমেছে ২২ পয়েন্ট আর লেনদেন কমেছে ৩৯ কোটি টাকা

সোমবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একইসাথে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমানও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩৯৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪০১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৪৫ পয়েন্টে।সোমবার ডিএসইতে ১ হাজার ২৩৫ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর রোববার ডিএসইতে ১ হাজার ২৭৫ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এ হিসেবে সোমবার আগের দিন থেকে ৩৯ কোটি ৬৬ লাখ টাকা কম লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২০৮টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সোমবার সিএসই সার্বিক সূচক সিএসপিআই ৩৯ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ২২ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play