Skip to content
Latest stories

Stock news

ডিএসইএক্স বেড়েছে ৭ পয়েন্ট আর লেনদেন বেড়েছে ৫২ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। একইসাথে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৮৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক দশমিক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯২ পয়েন্টে।মঙ্গলবার ডিএসইতে ১৯৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার ডিএসইতে ১৪৬ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। মঙ্গলবার ডিএসইতে ৫২ কোটি ৩৯ লাখ টাকা বেশি শেয়ার লেনদেন হয়েছে।মঙ্গলবার ডিএসইতে ৩৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৯টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়েছে। আজ সিএসইতে ৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play