Skip to content
Latest stories

Stock news

ডিএসইএক্স বেড়েছে ১৪ পয়েনট আর লেনদেন কমেছে ৮২ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। তবে এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১২ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০০ পয়েন্টে।মঙ্গলবার ডিএসইতে ৩৩৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪১৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। মঙ্গলবার ডিএসইতে ৮২ কোটি ৭২ লাখ টাকা কম শেয়ার লেনদেন হয়েছে।মঙ্গলবার ডিএসইতে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪০টির।অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট কমেছে। আজ সিএসইতে ১০ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play