Skip to content
Latest stories

Stock news

ছয় শেয়ারে ঝোঁক দেখালো বিনিয়োগকারীরা : ফ্লোর প্রাইস টপকালো ৩টি

পুঁজিবাজারে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেনের এক পর্যায়ে ছয় কোম্পানির শেয়ার বিক্রেতা উধাও হয়ে গেছে। এসব কোম্পানির শেয়ার কিনতে কিছু বিনিয়োগকারীর ঝোঁক দেখা যায়। একই সঙ্গে দর বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে শেয়ারগুলো।কোম্পানিগুলো হলো- আলহাজ টেক্সটাইল, চার্টার্ট লাইফ ইন্স্যুরেন্স , ফার কেমিক্যাল, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স ও মেঘনা ইন্স্যুরেন্স ।আজ ১৭ মে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।আলহাজ টেক্সটাইল : আজ বুধবার এ শেয়ারের দর ১৪ টাকা ৪০ পয়সা বেড়ে ১৫৮ টাকা ৮০ পয়সায় ওঠে আসে। একদিনে সর্বোচ্চ যতটাকা দর বাড়া যায় এদিন ততটাকা বেড়েছে শেয়ারটির।গত এক বছরে এ শেয়ারের দর ৯১ টাকা ৭০ পয়সা থেকে ২০৪ টাকা ৭০ পয়সায় ওঠানামা করে।চলতি অর্থবছরের জানুয়ারি মার্চ মাসে সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১০ পয়সা। আগের বছর একই সময়ে যেখানে আয় হয়েছিল ১৮ পয়সা।চার্টার্ট লাইফ ইন্স্যুরেন্স : আজ বুধবার এ কোম্পানির শেয়ার দর ৬ টাকা ৮০ পয়সা বেড়ে ৭৪ টাকা ৯০ পয়সায় দাঁড়ায়। একদিনে সর্বোচ্চ যতটাকা দর বাড়া যায় এদিন ততটাকা বেড়েছে শেয়ারটির।গত এক বছরে এ শেয়ারের দর ১১ টাকা থেকে ৭৮ টাকায় ওঠানামা করে।প্রতিষ্ঠানটি এখনও চলতি বছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের তারিখ ঘোষণা করেনি।মেঘনা ইন্স্যুরেন্স : আজ বুধবার এ কোম্পানির শেয়ার দর ৩ টাকা ৬০ পয়সা বেড়ে ৩৯ টাকা ৯০ পয়সায় দাঁড়ায়। একদিনে সর্বোচ্চ যতটাকা দর বাড়া যায় এদিন ততটাকা বেড়েছে শেয়ারটির।গত সোমবারও এ কোম্পানির শেয়ার দর ৩ টাকা বেড়ে ৩৩ টাকায় উঠে আসে। একদিনে সর্বোচ্চ যতটাকা দর বাড়া যায় ওইদিনও ততটাকা বেড়েছে শেয়ারটির।গত এক বছরে এ শেয়ারের দর ১১ টাকা থেকে ৫৯ টাকা ৬০ পয়সায় ওঠানামা করে।১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা।‘বি’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত কোম্পানিটির ৩০ দশমিক ২৮ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে, ১৯ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ও বাকি ৫০ দশমিক ৪০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।চলতি অর্থবছরের জানুয়ারি মার্চ মাসে সমাপ্ত প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৮৮ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ৬৬ পয়সা।ফার কেমিক্যাল : আজ বুধবার এ কোম্পানির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বেড়ে সর্বশেষ ১১ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়। একদিনে সর্বোচ্চ যতটাকা দর বাড়া যায় এদিন ততটাকা বেড়েছে শেয়ারটির।গত এক বছরে এ শেয়ারের দর ১০ টাকা ৬০ পয়সা থেকে ১৩ টাকা ৮০ পয়সায় ওঠানামা করে।চলতি অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ মাসে সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা। আগের বছর একই সময়ে লোকসনা হয়েছিল যেখানে ১৭ পয়সা।ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স : আজ বুধবার এ কোম্পানির শেয়ার দর ৩ টাকা ২০ পয়সা বেড়ে সর্বশেষ ৩৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। একদিনে সর্বোচ্চ যতটাকা দর বাড়া যায় এদিন ততটাকা বেড়েছে শেয়ারটির।গত এক বছরে এ শেয়ারের দর ১৩ টাকা ৩০ পয়সা থেকে ৪৯ টাকা ৩০ পয়সায় ওঠানামা করে।চলতি অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ মাসে সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩১ পয়সা। আগের বছর একই সময়ে লোকসনা হয়েছিল যেখানে ১৭ পয়সা।ট্রাস্ট লাইফ ইন্স্যুরেন্স : আজ বুধবার এ কোম্পানির শেয়ার দর ১ টাকা ৪০ পয়সা বেড়ে ১৬ টাকায় দাঁড়ায়। একদিনে সর্বোচ্চ যতটাকা দর বাড়া যায় এদিন ততটাকা বেড়েছে শেয়ারটির।গত বহস্পতিবার থেকে এই শেয়ারের লেনদেন শুরু হয়। শুরুর দিনই থেকেই টানা সর্বোচ্চ দর বাড়ছে শেয়ারটির।১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪০ কোটি টাকা।‘এন’ ক্যাটাগরিতে তালিকাভুক্ত কোম্পানিটির ৫১ দশমিক ৩৫ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে, ৮ দশমিক ৫০ শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ও বাকি ৪০ দশমিক ১৫ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।আজ বুধবার ডিএসইর প্রধান সূচক ৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৮১ পয়েন্টে স্থির হয়েছে।লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১০৫টি শেয়ারের, কমেছে ৬৬টির ও অপরিবর্তীত রয়েছে ১৮৯টি কোম্পানির শেয়ার দর।টাকার অংকে লেনদেন হয়েছে মোট ৭১১ কোটি টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৪৪ কোটি টাকাসর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া দশ কোম্পানি হলো- চার্টার্ট লাইফ ইন্স্যুরেন্স, আলহাজ টেক্সটাইল, মেঘনা ইন্স্যুরেন্স, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স, তাল্লু স্পিনিং, ফার কেমিক্যাল, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, পেপার প্রোসেসিং, গ্লোবাল ইন্স্যুরেন্স।সর্বোচ্চ দর কমা দশ কোম্পনি হলো- ন্যাশনাল টি, জিবিবি পাওয়ার, খান ব্রাদার্স, বিডি অয়েল্ডিং, মবিল যমুনা, ফারইস্ট নিটিং, এক্সিম ব্যাংক, সোনালী আঁশ, শ্যামপুর সুগার ও ন্যাশনাল ফিড মিল।সর্বোচ্চ লেনদেন হওয়া দশ কোম্পানি হলো- বিএসসি, ইন্ট্রাকো রিফ্যুয়েলিং, রূপালী লাইফ, অগ্নি সিস্টেম, প্যারামাউন্ট টেক্সটাইল, ইউনিক হোটেল, জেমিনি সি ফুড, ইস্টার্ন হাউজিং ও চার্টার্ট লাইফ ইন্স্যুরেন্স ।ফ্লোর টপকালো ৩ কোম্পানিআজ বুধবার ডিএসইতে ফ্লোর প্রাইস টপকে লেনদেন হয়েছে তিন কোম্পানির শেয়ারের। কোম্পানিগুলো হলো-ফারইস্ট লাইফ, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স এবং পদ্মা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।এর মধ্যে ফারইস্ট লাইফ ইন্সুরেন্সের লেনদেন হয়েছে ১২ লাখ ৩২ হাজার ৮৩৮টি, গ্রীণ ডেল্টা ইন্সুরেন্সের ১ লাখ ৬৮ হাজার ৬৮৬টি এবং পদ্মা লাইফ ইন্সুরেন্সের ৫ লাখ ৬৮ হাজার ১৮৯টি শেয়ার। ফারইস্ট লাইফের শেয়ার দর ১০ পয়সা বেড়ে সর্বশেষ ৭৫ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের শেয়ার দর ১০ পয়সা বেড়ে সর্বশেষ ৬৫ টাকা ২০ পয়সায় লেনদেন হয়। পদ্মা ইসলামী লাইফের শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বেড়ে সর্বশেষ ৪২ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play