Skip to content
Latest stories

Stock news

ছয় কোম্পানির প্রথম প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানিগুলো হলো- ক্রিস্টাল ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, রেকিট বেনকিজার, সিঙ্গার বাংলাদেশ, জনতা ইন্স্যুরেন্স এবং বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স।কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি বছরের (২০২৩) প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।চলতি বছরের প্রথম প্রান্তিকে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯৫ পয়সা। আগের বছরের (২০২২) একই সময় প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ইপিএস হয়েছিল ৬৬ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) ছিল ২৫ টাকা ৭৬ পয়সা।প্রথম প্রান্তিকে প্রাইম ব্যাংকের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৯২ পয়সা। আগের বছরের একই সময় প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ৯২ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ২৯ দশমিক ৩৭ টাকা।প্রথম প্রান্তিকে রেকিট বেনকিজারের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৩২ টাকা ১৮ পয়সা। আগের বছরের একই সময় প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ১৯ টাকা ২৫ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ২০৮ টাকা ৯৮ পয়সা।প্রথম প্রান্তিকে সিঙ্গার বাংলাদেশের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১ টাকা ১৩ পয়সা। আগের বছরের একই সময় প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ৯১ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ৩১ টাকা ১০ পয়সা।প্রথম প্রান্তিকে জনতা ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩৯ পয়সা। আগের বছরের একই সময় প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ৩৮ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ১৪ দশমিক ৯৪ টাকা।প্রথম প্রান্তিকে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৭৫ পয়সা। আগের অর্থবছরের একই সময় প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি মুনাফা হয়েছিল ১ টাকা ১১ পয়সা। গত ৩১ মার্চ ২০২৩ সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ছিল ২৪ দশমিক ৫৬ টাকা।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play