Skip to content
Latest stories

Stock news

চার মাস পর ৬৬০০ পয়েন্টে ডিএসইএক্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৯ সেপ্টেম্বর) বড় উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স চার মাস পর ৬ হাজার ৬০০ পয়েন্টের ঘরে পৌঁছেছে। আজ সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.৭৪ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬০০.৮৭ পয়েন্টে। ডিএসইর এই সূচকটি চার মাস ৯ দিন বা ৮৭ কার্যদিবস পর ৬ হাজার ৬০০ পয়েন্টে ঘরে পৌঁছাল। এর আগে চলতি বছরের ১০ মে সূচকটি আজকের চেয়ে বেশি অর্থাৎ ৬ হাজার ৬৬৫ পয়েন্টে অবস্থান করেছিল।আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১৫.৭১ পয়েন্ট বা ১.০৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ৪২.৫৯ পয়েন্ট বা ১.৮০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৫১.৩৮ পয়েন্টে এবং দুই হাজার ৪০৬.১০ পয়েন্টে।ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন এক হাজার ৯৮৯ কোটি ৮৩ লাখ টাকার। যা আগের দিন থেকে ১৭৫ কোটি ৯১ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৮১৩ কোটি ৯২ লাখ টাকার।ডিএসইতে আজ ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৮টির বা ২৩.৭২ শতাংশের, শেয়ার দর কমেছে ১৫৫টির বা ৪১.৭৮ শতাংশের এবং ১২৮টির বা ৩৪.৫০ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৩.১১ পয়েন্ট বা ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৩৯৩.৯৮ পয়েন্টে। সিএসইতে আজ ২৬৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৭২টির দর বেড়েছে, কমেছে ৯৪টির আর ১০৩টির দর অপরিবর্তিত রয়েছে। আজ সিএসইতে ৯৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play