Skip to content
Latest stories

Stock news

বোর্ড সভার তারিখ জানিয়েছে ৩ কোম্পানি

বোর্ড সভার তারিখ জানিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন খাতের ৩ কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।কোম্পানিগুলো হচ্ছে-ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ০৮ মে, ২০২৩ তারিখ বিকাল ৪ টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।অগ্রণী ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১০ মে, ২০২৩ তারিখ বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ডিভিডেন্ড ঘোষণা করবে।শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড: কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা (বোর্ড সভা) আগামী ১০ মে, ২০২৩ তারিখ বিকাল ৩ টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানিটির ৩১ মার্চ, ২০২৩ তারিখে তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি ইপিএস প্রকাশ করা হবে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play