Skip to content
Latest stories

Stock news

ব্লক মার্কেটে লেনদেন ১৫৩ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৬৭টি কোম্পানির মোট ১৫৩ কোটি ২২ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ইসলামী ব্যাংকের ১১১ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার, দ্বিতীয় স্থানে বারাকা পাওয়ারের ৮ কোটি ৮৭ লাখ ৪৩ হাজার ও তৃতীয় স্থানে এইচআর টেক্সটাইলের ৪ কোটি ৫৪ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।এছাড়া, ব্লক মার্কেটের গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেমিনি সি ফুডের ২ কোটি ৭৮ লাখ ২ হাজার, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৪৬ লাখ ৯৩ হাজার, সোনালী পেপারের ১ লাখ ৩৪ লাখ ২৯ হাজার, ন্যাশনাল পলিমারের ১ কোটি ৩১ লাখ ৫ হাজার, ম্যারিকোর ১ কোটি ২৮ লাখ ৪৫ হাজার, মেট্রো স্পিনিংয়ের ১ কোটি ২২ লাখ ৯৪ হাজার এবং বিকন ফার্মার ১ কোটি ১৮ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play