Skip to content
Latest stories

Stock news

বিওয়াইডির গাড়ি আমদানি ও বিতরণে রানার অটোমোবাইলসের নতুন সিদ্ধান্ত

চীনের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে করা মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এগ্রিমেন্টের (এমএসএমএ) পরবর্তী কার্যক্রম এগিয়ে নিতে নতুন সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত রানার অটোমোবাইলস পিএলসি। এর আওতায় বিওয়াইডির গাড়ি আমদানি ও বিতরণের পাশাপাশি দেশে প্রয়োজনীয় নেটওয়ার্ক এবং প্রকল্প স্থাপনের প্রস্তুতি নেওয়া হবে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে গত ২৪ মার্চ ২০২৬ ডিএসইতে প্রকাশিত ঘোষণায় চীনের বিওয়াইডির সঙ্গে এমএসএমএ চুক্তির তথ্য জানিয়েছিল রানার অটোমোবাইলস। সেই চুক্তির ধারাবাহিকতায় এবার এর পরবর্তী কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ অনুমোদন করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।পর্ষদ সভায় রানার অটোমোবাইলস ও বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির মধ্যে স্বাক্ষরিত এমএসএমএর আওতায় পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। আলোচনার পর চুক্তি বাস্তবায়নের পরবর্তী ধাপ হিসেবে সংশ্লিষ্ট টেকনিক্যাল লাইসেন্স এগ্রিমেন্ট (টিএলএ) স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয়েছে।একই সঙ্গে এমএসএমএর আওতায় প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় নেটওয়ার্ক তৈরি এবং অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম এগিয়ে নিতে বিওয়াইডির কমপ্লিটলি বিল্ট-আপ (সিবিইউ) গাড়ি দেশে আমদানি ও বিতরণের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ।এর ফলে দেশে বিওয়াইডির গাড়ি আমদানি ও বাজারজাত করার পাশাপাশি ভবিষ্যতে প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো ও নেটওয়ার্ক তৈরির কাজও এগিয়ে নেবে রানার অটোমোবাইলস।তবে এমএসএমএ চুক্তির বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের করা এক প্রশ্নের জবাবে রানার অটোমোবাইলস জানিয়েছে, সংশ্লিষ্ট চুক্তির কপি এখনো জমা দেওয়া হয়নি।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play