Skip to content
Latest stories

Stock news

বিনিয়োগকারীদের আগ্রহে বাড়ছে শেয়ার কেনার চাপ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (২৫ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উর্ধ্ব গতিতে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে আগের দিনের তুলোনায় লেনদেনও। আর অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। যার কারণে বাজারে সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও অংশগ্রহণ বৃদ্ধি করছে। এতে করে বাজাড়ে বাড়তে শুরু করেছে লেনদেনের পরিমাণ। এছাড়াও বকেনার চাপ বেশি থাকার কারণেই শেয়ারবাজারে সূচক বাড়ছে বলে মনে করছেন শেয়ারবাজার সংশ্লিষ্টরা।জানা গেছে, আজ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১২ পয়েন্টে।আজ ডিএসইতে লেনদেন হওয়া ৩৪২ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩ টির, দর কমেছে ৫৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২০৬ টির। ডিএসইতে ৭১৩ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৬০ কোটি ৬৩ লাখ টাকা বেশি। এর আগেরদিন লেনদেন হয়েছিল ৫৫২ কোটি ৫২ লাখ টাকার।অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৪১ পয়েন্টে। সিএসইতে ১৬৮ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৬ টির দর বেড়েছে, কমেছে ২৮টির এবং ৮৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১১ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Share this story

Android app Stock News BD The same market briefs, formatted for your phone. Google Play