বিএসইসির ১৯ কর্মকর্তার পদোন্নতি
শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ১৯ কর্মকর্তা পদোন্নতি পেয়েছেন। এর মধ্যে অতিরিক্ত পরিচালক পদে পাঁচজন এবং যুগ্ম পরিচালক পদে ১৪ জনকে পদোন্নতি দেওয়া হয়েছে।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিএসইসির ১ হাজার ২৮তম কমিশন সভায় এসব কর্মকর্তার পদোন্নতির প্রস্তাব অনুমোদন করা হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।যুগ্ম পরিচালক থেকে অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পাওয়া পাঁচ কর্মকর্তা হলেন অনু দে, মোহাম্মদ জহিরুল হক, সৈয়দ মোহাম্মদ গোলাম মওলা, সুলতানা পারভিন ও মাহমুদা শিরিন।এ ছাড়া উপপরিচালক থেকে যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন শারহানা পারভিন, মো. আবদুস সালিম, জিয়াউন্নাহার শরীফ, মোহাম্মদ ওয়ারিসুল হাসান রিফাত, গৌর চন্দ্র সরকার, মোহাম্মদ আসিফ ইকবাল, এস এম আহসানুল কবির, মো. রফিকুন্নবী, মোহাম্মদ এমদাদুল হক, মো. শাহনওয়াজ, মো. সুলতান সালাহ উদ্দিন, মো. মোস্তাফিজুর রহমান, মো. সিরাজুল ইসলাম ও শাহরিয়ার পারভেজ।